সময় কলকাতা ডেস্ক : ইছামতি নদি ! যার এ পাড়ে ভারত ওপাড়ে বাংলাদেশ। ইতিমধ্যেই এই নদীকে কেন্দ্র করেই বিভিন্ন পর্যটন স্থল গড়ে উঠেছে উত্তর ২৪ পরগণার বিভিন্ন প্রান্তে । এবার সেই নদীর পাড়ে দেখা গেল অন্য এক দৃশ্য। বিভিন্ন বালি তোলার মেশিন দিয়ে নদীগর্ভ থেকে অবৈধ ভাবে বালি সংগ্রহ করা হচ্ছে এবং যা ফেলে রাখা হচ্ছে নদীর পাড়ে। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন রাজ্যে কোনো রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সেই নির্দেশের পরই কার্যত নড়ে চড়ে বসে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার ইছামতির পাড় থেকে বাজেয়াপ্ত করা হল একটি জেসেপি গাড়ি সহ একটি নৌকা ও বালি তোলার মেশিন। উত্তর ২৪ পরগণার জেলা পুলিশ ও ভূমি – ভূমি রাজস্ব দপ্তর, বিডিও আধিকারিকদের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ইছামতি নদীর শ্মশান ঘাট সংলগ্ন সংগ্রামপুর এলাকায় এই অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় বালি তোলার অবৈধ মেসিন সহ একটি জেসিপি গাড়ি।
বসিরহাট ইছামতি নদী থেকে বেআইনিভাবে রাতের অন্ধকারে বালি তুলছে কিছু অসাধু ব্যবসায়ী। সেই খবর জানতেই বৃহস্পতিবার ওই অঞ্চলে অভিযান চালায় উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও বসিরহাট মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও বিডিও আধিকারিকেরাও উপস্থিত ছিলেন ইছামতীর পাড়ে এদিনের অভিযানে। সেখান থেকেই বাজেয়াপ্ত করা হয় অবৈধ মেশিন গুলি।
বেআইনিভাবে নদীগর্ভ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলায় ,ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর পাড় । যার ফলে নাব্যতা হারাচ্ছে নদী। অন্যদিকে পরিবর্তন হচ্ছে নদীর গতিপথও । যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে নদী এলাকার পার্শ্ববর্তী অঞ্চলও।


More Stories
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
গ্রেফতার স্বরূপ বিশ্বাস