জয়ন্ত দাস ,বীরভূম, সময় কলকাতা ডেস্ক: বিশ্বভারতীতে ছাত্রাবাস থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার শান্তিনিকেতনে এসে পৌঁছয় সিআইডির এক বিশেষ প্রতিনিধি দল। একই সঙ্গে সেই প্রতিনিধি দলের সঙ্গে ছিল ফরেন্সিক দলের বিশেষ সদস্যরাও। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বিশ্বভারতী চত্বরে।এমনকি ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী। সেই ঘটনায় বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের ডিজিকে নির্দেশ দেয় এ বিষয়টির দিকে ভালো ভাবে নজর দিতে। সেই নির্দেশের পরই বৃহস্পতিবার শান্তিনিকেতনে এসে পৌঁছয় সিআইডির এক বিশেষ প্রতিনিধি দল। এদিন তারা ছা্ত্রাবাসে ঢুকে সরজমিনে পরীক্ষা করে দেখেন।
প্রসঙ্গত ২১ এপ্রিল বিশ্বভারতীর ছাত্রাবাসের ঘর থেকে একাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি বনগ্রামের বাসিন্দা বলে জানা যায়। ছেলের মৃত্যুর কথা জানতে পেরে ভেঙে পড়েন মা। পরিবারের দাবি, বুধবার রাতেই ছেলের সঙ্গে কথা হয়। এরপরই তাদের কাছে খবর আসে অসীম আত্মহত্যা করেছে। ছেলেকে কিছু খাইয়ে মেরে ফেলেছে এরা। ছেলে নিজের থেকে এই কাজ করতেই পারেনা বলে অভিযোগ করেছিল ওই মৃত ছাত্রের পরিবার। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি জানায় পরিবার। এরপরই ছাত্রের দেহ হাতে পেয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষুব্ধ পড়ুয়ারা।এমনকি ওই মৃত ছাত্রের পরিবারের সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করতে চাইলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করে। এই নিন্দার ঝড় বয়ে যায় নানান মহলে।
এইপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার শান্তিনিকেতনে আসে সিআইডি একটি বিশেষ প্রতিনিধি দল। এ বিষয়ে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ শনিবার মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি