সময় কলকাতা ডেস্ক: এই সময় এঁচোড়ের তৈরি নানা রকম পদ খেতে খুবই ভালো লাগে।আজ বানান সুস্বাদু এঁচোড়ের কালিয়া।
• এঁচোড়
• আলু
• নুন, হলুদ এবং চিনি
• সরষের তেল
• ঘী
• তেজ পাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি
• পেঁয়াজ
• টমেটোর পেস্ট
• আদা বাটা
• গোটা জিরে বাটা
• রসুন বাটা
• টক দই
• কাজুবাদাম বাটা
• কিশমিশ বাটা
• ধনে পাতা
পদ্ধতি
নুন, হলুদ দেওয়া জলে এঁচোড় ও আলু সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে নিয়ে তেলে একে একে আলু এবং এঁচোড় ভেজে নিন।ভাজা হয়ে গেলে ওই তেলেই ভালো করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিন একে একে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভেজে নিতে হবে। গোটা মশলা থেকে হালকা গন্ধ ছাড়তে শুরু করলে তাতে আদা বাটা, গোটা জিরে বাটা, রসুন বাটা, ভাজা পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে হালকা আঁচে মশলা ভেজে নিন।

তারপরে ভেজে রাখা আলু দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে অল্প জল দিয়ে ভালো করে ২ মিনিটের জন্যে কড়াই ঢেকে কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা এঁচোড় দিয়ে ভালো করে কষিয়ে নিন।কিছু সময় পর একে একে দই, কাজুবাদাম বাটা, কিশমিশ বাটা দিয়ে একটু নেড়ে পরিমাণ মত জল দিয়ে দিন। তারপরে ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে ঘী দিয়ে নামিয়ে নিন। গরম ভাতে পরিবেশন করুন ‘এঁচোড়ের কালিয়া’।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার