Home » খাদ্য দপ্তরের শূন্যপদে নিয়োগকে কেন্দ্র করে মুদিয়ালিতে পুলিশ-বিক্ষোভকারিদের মধ্যে ধুন্ধুমার

খাদ্য দপ্তরের শূন্যপদে নিয়োগকে কেন্দ্র করে মুদিয়ালিতে পুলিশ-বিক্ষোভকারিদের মধ্যে ধুন্ধুমার

সময় কলকাতা ডেস্ক : খাদ্য দপ্তরের ফুড সাব-ইন্সপেক্টরের শূন্যপদে নিয়োগ কে কেন্দ্র করে পাবলিক সার্ভিস  কমিশনঅফিসের সামনে বিক্ষোভ । বিক্ষোভকারীদের হটাতে ঘটনাস্থলে উপস্থিত হয় ডিসি সাউথ আকাশ মাঘারিয়া সহ একাধিক পুলিশ আধিকারিকরা। ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুদিয়ালি এলাকায়। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন কে ইতিমধ্যে আটক করা হয়েছে ।

তবে তীব্র গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পুলিশের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তিও চলে বিক্ষোভকারীদের মধ্যে।

এদিন সকালথেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে জমায়েত হন বিক্ষোভকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশ এসে তাদের বোঝানোর চেষ্টা করলে তাতেও কোনো ফল না হওয়ায় এরপরই তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ আধিকারিকদের । চাকরির প্যানেলে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা। এরপরই ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ।
বিক্ষোভের জেরে মুদিয়ালি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

About Post Author