সময় কলকাতা ডেস্ক : ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে । অভিযোগ দশম শ্রেণীর এক ছাত্রীকে অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করত বেশ কয়েকজন যুবক। সেই সুযোগে একাধিক বার ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার অশ্লীল ভিডিও তুলে রাখে।সেই ভিডিও দেখিয়েই নাবালিকাকে বারংবার বারংবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত চার জনকে বোলপুরের লায়েকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । বাকি একজনকে গ্রেপ্তার করা হয় বীরভূমের ইলাম বাজার এলাকা থেকে। ইতিমধ্যে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
বোলপুরের এসডিপিও অভিষেক রায় বলেন, “একটি নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ পেয়েছি ৷ ইতিমধ্যেই পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে৷ বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ ।”
উল্লেখ্য গত মাসেই এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে বোলপুরে। এবার ফের আরও একবার নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল বোলপুরে।পাশাপাশি বেশ কিছুদিন আগে মহিলাদের নিরাপত্তায় উপর জোড় দিতে বোলপুরে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ উইনার্স বাহিনী চালু হয়েছে । তারপরেও ফের এই ধর্ষনের ঘটনা ঘটল বোলপুর শহরে । যা নিয়ে উদ্বিগ্ন বোলপুরের বাসিন্দারা।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ