Home » পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে হুঁশিয়ারি, তৃণমূল নেতার হুমকি নিয়ে বিতর্ক

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে হুঁশিয়ারি, তৃণমূল নেতার হুমকি নিয়ে বিতর্ক

সময় কলকাতা ডেস্ক : “২০২৩ র পঞ্চায়েত নির্বাচনে একটা বিরোধী দলও যেন প্রার্থী দিতে না পারেন আর দিলেও যেন তারা একটি ভোট না পায় তা নিশ্চিত করতে হবে। প্রকাশ্য মঞ্চ থেকে কার্যত এই ভাষায় বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিলেন হাওড়ার জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় ওঠে সমাজিক মাধ্যম জুড়ে। ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন বিজেপি নেতা উমেশ রায় ।

পাশাপাশি হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতির কল্যাণ ঘোষ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন বিরোধীরা আমার বক্তব্যকে বিকৃত করছে। তবে এই ঘটনায় শাসক বিরোধী চাপানউতোর তুঙ্গে।


স্টেজের মধ্যে প্রকাশ্য সভায় হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন “২০২৩ র পঞ্চায়েত নির্বাচনে একটা বিরোধী দলও যেন তাদের প্রার্থী দিতে না পারে। আর দিলেও যেন তারা একটি ভোট না পায় তা নিশ্চিত করতে হবে।“ তবে তার এই বক্তব্যকে সম্পূর্ন ভ্রান্ত বলে দাবি করেছেন কল্যান ঘোষ। তাঁর বক্তব্যকে সম্পূর্ন অপব্যাখ্যা করছে বিরোধীরা  দাবি কল্যাণের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা উন্নয়ন করছি।আমরা এমন ভাবে সংগঠন তৈরি করব যাতে বিরোধীরা প্রার্থী দিতে না পারে”

এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করছেন বিজেপি নেতা উমেশ রায় । তিনি বলেন, গত পঞ্চায়েত নিবার্চনে ঠিক এমন পরিস্থিতি তৈরি করছিল  রাজ্যের শাসক দল । তিনি বলেন, তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করতে এমনটা করছে। কিন্তু এবার তা আমরা হতে দেব না।তার জন্য যতদূর যাওয়ার প্রয়োজন হয় ততটাই আমরা যাবো বলে জানান বিজেপি নেতা উমেশ রায়।আগামী বছর ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন। তার আগে থেকেই যেভাবে শাসক দলের সদস্যরা বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ শানাছেন তাতে রীতিমতন স্তম্ভিত রাজনৈতিক মহল।

About Post Author