Home » রক্ত দিয়ে ঘুঁটে প্রাপ্তি

রক্ত দিয়ে ঘুঁটে প্রাপ্তি

সময় কলকাতা ডেস্ক : পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ। রক্তদান শেষে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল ঘুঁটে। রবিবারের সন্ধ্যায় কার্যত এই অভিনব ঘটনার সাক্ষী রইলো বেলঘরিয়া বাসী। প্রতিবছরই গরম পড়লে রক্তের সংকট মাথাচাড়া দিয়ে বৃদ্ধি পায় গোটা দেশে । সেই কথা ভেবেই বেলঘরিয়া রথতলা অটো উইনিয়নের পক্ষ থেকে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায়। রক্তদানে উৎসাহ দিতে ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় ঘুঁটে। যা দেখে কার্যত অবাক রক্তদাতারা।

রবিবার বেলঘরিয়া রথতলা অটো ইউনিয়নের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানকার প্রধান সংগঠক , বিমল সাহা জানালেন কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির ফলে যেভাবে পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষেকে ফিরে যেতে হবে সেই আদিম যুগে। সে কারণেই আগাম সর্তকতা হিসেবে রক্তদাতাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হল ঘুঁটে। সবমিলিয়ে, রক্তদান অনুষ্ঠানে হয়তো কোথাও মিশে থাকল রাজনৈতিক বার্তাও।

About Post Author