সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে দু’দিনের সফরে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তারই মাঝে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার প্রাতঃভ্রমনে এসে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন। তাঁর মতে, “সরকারের পারফরম্যান্স কেমন তা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাস্তার ধারে ধারে যুবক-যুবতীরা চাকরির জন্য ধরনা দিচ্ছে, ডি এ এর জন্য ,পেনশন এর জন্য সমস্ত জায়গায় হাহাকার। মহিলারা নিজেদেরকে অসুরক্ষিত বলে মনে করছেন ,যাদের ভোট সবথেকে বেশি পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবছরের নাভিশ্বাস উঠে গিয়েছে।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন , “আমি জানি না পাঁচ বছর হলে কি হবে। আর্থিক অবস্থা সব থেকে খারাপ আর কিছুদিন পর থেকে বেতন দেওয়ার মতো অবস্থা থাকবে না সরকারের।” এমনকি রাজ্যের পরবর্তি মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে তৃণমুলের মুখপাত্র কুণাল ঘোষ ও সাংসদ অপরূপা পোদ্দারের করা মন্তব্য নিয়েও সহ সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, দলের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে, ঝামেলা হচ্ছে, আর তা সামাল দিতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে।”
রাজ্যে এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি দু’দিন থাকবেন রাজ্যে। তাঁর এই সফর ঘিরে দিলীপ ঘোষ মনে করেন রাজ্যে বিজেপি পর পর কয়েকটা নির্বাচনে ব্যাকফুটে যাওয়ার পর দলের কর্মীরা অনেকটাই মনোবল হারিয়ে ফেলেছিলেন। বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ আসাতে তারা অনেকটাই মনোবল ফিরে পাবেন বলে মনে করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা দু তারিখ থেকে , আন্দোলনে নেমেছি। মানুষ আমাদের সমর্থন করেছে। প্রধান বিরোধী দল হিসেবে সে কাজটাই আমরা করছি। অমিত শাহ-এর পর বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে আসার কথা আছে। তার ফলে রাজ্যের বিজেপির কর্মীরা আরও ঐক্য বদ্ধ ভাবে আন্দোলনকে জোরদার করতে পারবে। বলে দাবি দিলীপ ঘোষের।
এদিন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের স্কুলে গরমের ছুটি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি, তিনি মন্তব্য করেন,”এই সরকার যা করে সবই, উল্টো করে। সরকারের কোন ধৈর্য নেই। কে বলেছিল ছুটি দিতে। প্রাইভেট স্কুলগুলোতে ছুটি দিচ্ছে না। সমস্যা তো তাদের বেশি হওয়া দরকার। সাধারণ মানুষ চাইছে স্কুল খোলা থাকুক। ছাত্র শিক্ষকের সম্পর্ক পরিবেশ নষ্ট হয়ে গেছে। স্কুলের শিক্ষক নেই, তাই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?