উৎপল দাস ,ব্যারাকপুর , সময় কলকাতাঃউত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমায় বাড়ল আরও একটি থানার সংখ্যা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মোহনপুর থানার উদ্বোধন হল সোমবার। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার শ্রী মনোজ ভার্মার তত্ত্বাবধানে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন কুন্ডু বাড়ি মোড় এলাকায় এদিন এই থানার উদ্বোধন হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি মনোজ ভার্মা , বিধায়ক রাজ চক্রবর্তী , নোয়াপড়ার বিধায়ক মঞ্জু বসু সহ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস ।
সোমবার মোহনপুর থানার উদ্বোধনে এসে নোয়াপাড়ার বিধায়ক মনজু বসু বলেন মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই অঞ্চলে একটা থানা হোক। সেই মতন মোহনপুর অঞ্চলে থানা তৈরি হওয়ায় সাধারণ মানুষের মতন তিনিও খুশি বলে জানান মঞ্জু দেবী।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন ব্যারাকপুরে যে নতুন ৮ টি থানার অনুমোদন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মোহনপুর থানা তার মধ্যে একটি। মূলত শিউলি ও মোহনপুরের পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কথা ভেবে থানাটি তৈরি করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি থানাটি কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় তৈরি হওয়ায় ওই অঞ্চলেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার।
ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন মোহনপুরের অঞ্চলের মানুষেরা কোনো অভিযোগ জানাতে চাইলে এতদিন টিটাগড় থানায় যেতে হত তাদের । ফলে অনেকটা দূরত্ব অতিক্রম করেই তারা টিটাগড় থানায় পৌঁছতেন । ফলে মোহনপুর অঞ্চলে নতুন থানা তৈরি হওয়ায় এখন থেকে সেই সমস্যা আর ভোগ করতে হবে না বলে জানান বিধায়ক রাজ চক্রবর্তী। পাশাপাশি তিনি এ ব্যাপারে ধন্যবাদ জানান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।
সম্প্রতি নবান্ন থেকে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বড় থানা গুলি ভেঙে নতুন আটটি থানা গড়ার প্রস্তাব গ্রহণ করা হয়। প্রশাসনিক সূত্রে জানা যায় দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেঠিয়া এই আটটি নতুন থানা তৈরি হওয়ার কথা আগেই জানা গিয়েছিল । সেই থানাগুলির মধ্যে একটি হল মোহনপুর থানা। সেই থানারই উদ্বোধন হল সোমবার।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ