Home » জেনে নিন গরমে পুরুষদের ত্বক ভালো রাখার উপায়!

জেনে নিন গরমে পুরুষদের ত্বক ভালো রাখার উপায়!

সময় কলকাতা ডেস্কঃ গরমে নারী পুরুষ উভয়কেই ত্বকের যত্ন নিতে হয়। গ্রীষ্মের প্রখর দাবদাহে বাইরে বের হলে ত্বকের ব্যাপক ক্ষতি হয়। তাই এই সময় পুরুষদেরও ত্বকের প্রতি বাড়তি যত্ন নেওয়া দরকার। তবে এজন্য খুব বেশি সময় বা বেশি টাকা খরচ করে লাভ নেই। কয়েকটি উপায় মেনে চললেই ত্বক ভালো রাখা যায় ।

সানস্ক্রিন লোশনের ব্যবহার
প্রখর রোদে ত্বক পুড়ে কালচে হয়ে যেতে পারে। ত্বকের জেল্লাও হারিয়ে যায়। এই সমস্যার সমাধানে সানস্ক্রিন লোশন অবশ্যই ব্যবহার করুন। রোদে বেরোনোর আগে মুখে সানস্ক্রিন লাগান।

আ্যন্টি অক্সিডেন্ট যুক্ত প্রসাধনী
যে সমস্ত ক্রিম বা সিরামে অতিরিক্ত আ্যন্টি অক্সিডেন্ট রয়েছে, এমন প্রসাধনী ব্যবহার করুন।আ্যন্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

বেশি করে জল খেতে হবে
গ্রীষ্মে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। এর প্রভাব ত্বকেও ছাপ পড়ে।তাই এই সময় বেশি করে জল খেতেই হবে।এমনকি জলের ঘাটতি পূরণ করে যে সব ফল সেগুলিও খেতে হবে। কেননা ফলে থাকা ভিটামিন, পুষ্টিগুণ ত্বক ভালো রাখতে সাহায্য করে।

দাড়ির যত্ন নিতে হবে
গরমের দিনে দাড়ির বাড়তি যত্ন নিন। দাড়িতে ধুলো ময়লা জমে ত্বকে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই বাইরে থেকে বাড়ি ফিরেই দাড়ি ভালো করে পরিষ্কার করুন।

টোনারের ব্যবহার
গরমে ত্বকের যত্ন নিতে টোনার ব্যবহার করুন। এতে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে। ত্বকও পরিষ্কার থাকবে।

About Post Author