সময় কলকাতা ডেস্কঃ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা ছোঁড়ার ঘটনায় জগদ্দল থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করল মঙ্গলবার সকালে। ধৃতদের নাম অভিষেক চৌধুরী, বিকাশ চৌধুরী, সুরাজ পাঠান। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০৭,১২০বি,৩৪ আইপিসি ,৩/৪. ই এস আইনের ধারায় মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন করে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। পাশাপাশি সোমবার রাতে ভাটপাড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর গলি এলাকায় বোমাবাজির ঘটনায় বিজয় সাউ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ।
উল্লেখ্য সোমবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর বাড়ির একেবারে ১০ মিটার দূরে কে বা কারা একটি বোমা ছোঁড়ে। সেই বোমাটি খড়ের গাদায় মধ্যে পড়ে যাওয়ায় বোমাটি ফাটেনি। সেই সময় এক যুবক সাংসদের অফিসে যাচ্ছিলেন ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এমনটাই জানান বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া ওই যুবক। পাশাপাশি সাংসদ অর্জুন সিং-এর দাবি এখানে প্রায়ই এই রকম বোমাবাজির ঘটনা ঘটে কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়না। এমনকি তিনি সুর পাল্টে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা এনআইএ-এর দিকেও অভিযোগের আঙ্গুল তুলেছেন। পরে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ এসে তদন্তে নামে।
পাশাপাশি এদিনই আবার সন্ধ্যায় ভাটপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁকিনাড়ার ১০ নম্বর গলিতে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। সোমবারের বোমার আঘাতে গুরুতর জখম হয় ৫ জন। আহতরা হলেন কৃষ্ণ চৌহাণ(৫৮),হীরা সাউ(৩৮),রঘুনাথ চৌধুরী নামে পাঁচজন।পরে কৃষ্ণ চৌহাণকে কল্যাণী জে এন এম হাসপাতালে পাঠানো হয়েছে।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী