সময় কলকাতা ডেস্কঃ দুর্ঘটনা এড়াতে ২০১৬ সালে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরই সেফ ড্রাইভ সেভ লাইফ আইন প্রণয়ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনা এড়াতে অনেকটাই সক্ষম হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ট্রাফিক বিভাগ।
তবে এতদিন যেসব ট্রাফিক আইন অমান্যকারিদের জরিমানা করা হয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী তার থেকে রেহাই দিতে আজ ব্যারাকপুর চিড়িয়া মোড়ে বসেছিল ভ্রাম্যমান লোক আদালত।যে আদালতে ছিল সমস্তরকম আইনি ব্যবস্থা। আইন অমান্য কারি গাড়ির চালকদের জরিমানা নেওয়া হলো ভ্রাম্যমান এই লোক আদালতে।গাড়ির চালকদের দাবি আর্থিক জরিমানার পরিমাণ খানিকটা হলেও কম হচ্ছে। তাতে বেশ খানিকটা সুবিধাও হচ্ছে তাদের।
এসপি ট্রাফিক সোমদেব বন্দ্যোপাধ্যায় জানান ট্রাফিক আইন অমান্য কারীদের জরিমানা নেওয়ার জন্য রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ভ্রাম্যমান আদালত এর ব্যবস্থা করা হয়েছে। যেখানে ট্রাফিক আইন অমান্যকারীরা খুব সহজেই তাদের জরিমানা জমা করতে পারবেন এবং আগামী দিনে আরও সতর্ক হয়ে গাড়ি চালাবেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি