Home » অশনি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে দমকল মন্ত্রী 

অশনি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে দমকল মন্ত্রী 

সময় কলকাতা ডেস্ক : অশনি নিয়ে সতর্ক প্রশাসন। সেই আশঙ্কার মধ্যেই মঙ্গলবার দমকল আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বিকাশভবন থেকে এদিনের এই বৈঠক শেষে তিনি বলেন, ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করা হয়েছে । রাজ্যের প্রায় ১৫৪ টি ফায়ার স্টেশনকে এবিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।পাশাপাশি দমকলের তরফে লালবাজারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলা হচ্ছে বলে দাবি সুজিতের ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, অশনি শক্তিক্ষয় করলেও আগামী বুধ ও বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হবে৷
এদিন বৈঠক শেষে সুজিত বোস জানান রাজ্যে যে ১৫৪ টি দমকল কেন্দ্র আছে সবকটিইকে সতর্ক করা হয়েছে। সব থেকে বেশি সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকার দমকল কেন্দ্রগুলিকে। ইতিমধ্যে দমকল কেন্দ্রগুলিতে যা যা উপকরণ প্রয়োজন তা মজুত করা হয়ে গেছে। কোথাও জল জমে গেলে তা পাম্পের সাহায্য বার করা হবে। এরজন্য দমকলের নিজস্ব পাম্প প্রস্তুত আছে বলে জানান তিনি । এছাড়াও বিপর্যয় মোকাবিলাতে থাকছে নিজস্ব কন্ট্রোল রুম। এমনকি আই টি ব্যবস্থা থাকছে। পাশাপাশি তিনি বলেন, লালবাজারের সাথে আমাদের কন্ট্রোল রুম প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলছে। আমরা সব রকম ব্যবস্থা নিয়ে তৈরি আছি বলে জানান দমকল মন্ত্রী সুজিত বসু। কোস্টাল এলাকায় সমস্যা দেখা গেলে সেখানকার ফায়ার স্টেশনগুলিতে প্রয়োজনে যোগাযোগ করা যাবে বলে জানান তিনি।

অশনি বঙ্গোপসাগরের উপরে শক্তিক্ষয় করবে, সেই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন জানান, আগামিকালই সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি৷ বৃহস্পতিবার আরও শক্তি ক্ষয় করে সেটি নিম্নচাপে পরিণত হবে।

About Post Author