Home » আমের মালপোয়া, দেখে নিন রেসিপি

আমের মালপোয়া, দেখে নিন রেসিপি

সময় কলকাতা ডেস্কঃ চলছে আমের সিজন। এই সময় আম দিয়ে বানান খাবার বেশ লোভনীয়। একদম অন্য স্বাদে আমের একটি মুখরোচক পদ তৈরি করে নিতে পারেন আপনি।  আমের মালপোয়া, দেখে নিন রেসিপি-

উপকরণ

২০০ গ্রাম ময়দা,

১০০ মিলি আমের রস,

১০০ গ্রাম সুজি,

৫০ গ্রাম খোয়া ক্ষীর,

৫০০ মিমি মিলি দুধ,

৫০ গ্রাম খোয়া ক্ষীর,

বেকিং পাউডার,

মৌরি, ছোটো এলাচ, সামান্য জাফরন ।

পদ্ধতি

একটি পাত্রে ময়দা, সুজি, ক্ষীর, সামান্য আমের রস, এলাচ গুঁড়ো ও দুধ মিশিয়ে মালপোয়ার মিশ্রন তৈরি করে নিন। এবার মিশ্রণটি কিছুক্ষণ রেখে নিন। চিনির রস তৈরি করে রাখুন।হালকা আঁচে কড়াইয়ে চিনি ও জল দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। চিনির গলে গেলে ১ চা চামচ দুধ দিয়ে দিন। এবার চিনির রস ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।এবার মালপোয়া গুলি ভেজে নিন। মালপোয়া ভাজার জন্য কড়াই এ ঘি গরম করতে দিন। তারপর মালপোয়াগুলি ভেজে তুলে নিন। ভালো করে ঘি ঝরিয়ে চিনির রসে দিয়ে দিন। চিনির রসে ১৫-২০ মিনিট রেখে তুলে নিন। এবার চেখে দেখুন আমের মালপোয়া।

About Post Author