Home » পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন আনারসের হালুয়া

পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন আনারসের হালুয়া

সময় কলকাতা ডেস্কঃ হালুয়া তো অনেক খেয়েছেন, সুজির হালুয়া, গাজরের হালুয়া ইত্যাদি। এবার বানান আনারসের হালুয়া, অপূর্ব ভিন্ন সাধের এক রেসিপি যা পরোটা, লুচির সাথে খেতে অসাধারণ লাগে। দেখে নিন রেসিপি,

উপকরণ :-

• ১ কাপ সুজি
• ১ কাপ টুকরো করা আনারস
• ১ কাপ বড় দানার চিনি
• ১ চিমটি অরেঞ্জ ফুড কালার
• ১ চিমটি নুন
• ২ টেবিল চামচ ঘি
•  কাজুবাদাম, কিসমিস, পেস্তা
• ৭-৮ টা কেশর
• ১-২ টো তেজপাতা
• ১/২ চা চামচ এলাচের গুঁড়ো

পদ্ধতি :-

প্রথমে কাজু কিসমিস ভেজে তুলে নিন। ঐ কড়াইতে বাকি ঘি, তেজপাতা দিয়ে সুজি হালকা ভাজা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে । তারপর ছোট করে কাটা আনারসগুলো সুজিতে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে নাড়তে হবে ফুট কালার দিয়ে।

আনারস সিদ্ধ হলে পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে ভেজে রাখা কাজু, কিসমিস, এলাচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে পাতলা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, ঠান্ডা হলে জমে যাবে।উপর থেকে পেস্তা কুচি, আমন্ড কুচি, কেশর দিয়ে পরিবেশন করুন।

About Post Author