Home » গরমে দারুন জমবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড

গরমে দারুন জমবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড

সময় কলকাতা ডেস্ক: গরমে ঠান্ডা পানীয়, আইসক্রিম খেতে মন চাই! তবে এই গরমে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের মজাদার ফ্রুট কাস্টার্ড। দেখে নিন রেসিপি,

উপকরণ

• ৫০০ মিলিলিটার দুধ
• ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার
• আধ কাপ চিনি
• প্রয়োজন অনুযায়ী ছোট করে কাটা নিজের পছন্দ মতো ফল
• কাজুবাদাম

পদ্ধতি

প্রথমে দুধ একটি পাত্রে নিয়ে গরম করুন তারপর ক্রমাগত নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে আসতে শুরু করলে অল্প দুধ তুলে কাস্টারড পাউডারটা ভালো করে গুলে রাখুন।

তারপর ওই দুধের মধ্যে চিনি দিয়ে দিন। তারপর দুধে কাস্টারড পাউডারের মিশ্রণ দিয়ে ভালো করে অনবরত নাড়তে থাকুন। নামানোর আগে কেটে রাখা সমস্ত ফলের কুচি এবং কাজুবাদাম দিয়ে দিন। নামিয়ে ঠান্ডা করুন। এবার ফ্রিজে রাখুন। এরপর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা মজাদার কাস্টারড।

About Post Author