সময় কলকাতা ডেস্কঃ আতঙ্ক কাটিয়ে ফের আবার নতুন করে শুরু কর্মজীবন। সোমবার ব্যারাকপুরে প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে দুষ্কৃতী হামলার পর কার্যত প্রশাসনের আশ্বাসে কাজে যোগ দিলেন দোকান কর্মচারীরা। তবে গতকালের সে আতঙ্ক আজও চোখে মুখে স্পষ্ট। কিন্তু সংসার চালানোর দায়ে আতঙ্ক কাটিয়ে কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন দোকান কর্মচারী জুলি খাতুন সহ অন্যান্য কর্মচারিরা।
পাশাপাশি এদিন ব্যারাকপুরের ওই বিরিয়ানির দোকানে হামলার পিছনে তোলাবাজির অভিযোগ উঠে আসছে দোকান মালিকের পক্ষ থেকে।তার কাছে প্রায়ই ফোনে হুমকি দেওয়া হত।বিশাল অঙ্কের টাকা দাবি করা হত। এমনকি বেশ কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে দোকান মালিকের নামে অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে ম্যাসেজ আসে এবং একটি বন্দুকের ভিডিও পাঠান হয়। তবে এদিন ঘটনার পরেই সেখানে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি মনোজ ভার্মা, আসেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস। আপাতত এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য সোমবার দিনে দুপুরে ব্যারাকপুরের ওয়্যারলেস গেট কল্যাণী মোড়ের কাছে একটি বিখ্যাত বিরিয়ানির দোকানে ৫ রাঊন্ড গুলি চালায় দোকান লক্ষ্য করে। ঘটনায় একজন ক্রেতা ও একজন কর্মচারির গায়ে গুলি লাগে। তাদের মধ্যে একজন ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে চিকিৎসাধীন, অপর জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দোকান কর্মচারিদের দাবি তিন থেকে চারজন বাইকে করে এসে দোকানের অপর ফুটপাথ থেকে এলোপাথারি গুলি চালায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।অভিযোগ ওঠে মোহনপুরে নতুন থানা উদ্বোধনের পরেই এইরকম দিনে দুপুরে গুলি চালনার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান