জয়ন্ত দাস , বীরভূম, সময় কলকাতাঃ করোনা অতিমারী পর্যায়ে দীর্ঘকাল বন্ধ ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন । যার জেরে পড়ুয়াদের অনলাইন ক্লাস করতে হয়েছে । পাশাপাশি পড়ুয়ারা জানিয়েছেন অনলাইনে ক্লাস হলেও সিলেবাসের সিংহভাগ এখনো শেষ হয় নি। যার ফলে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে অফ লাইনের বদলে অনলাইন পরীক্ষার দাবিতে সোচ্চার হয়েছেন পড়ুয়ারা। মঙ্গলবার এমনই এক ছবি দেখা গেল সিউড়ির বিদ্যাসাগর কলেজ প্রাঙ্গণে। এদিন সকাল থেকেই অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র ছাত্রীরা। যার জেরে চরম উত্তেজনা ছড়ায় কলেজ প্রাঙ্গণে। তবে কলেজের অধ্যক্ষের দাবি শিক্ষাবর্ষের বেশির ভাগ সিলেবাস শেষ হয়ে গেছে । পড়ুয়াদের এই অভিযোগকে কার্যত মানতে নারাজ কলেজের অধ্যক্ষ।
বিক্ষোভরত পড়ুয়াদের মূলত দাবি, তাদের ৭০ শতাংশ সিলেবাস শেষ করা হয়েছে অনলাইনে। অথচ এখনো পুরো সিলেবাস শেষই হয়নি তাদের। এই পরিস্থিতিতে কোনো ভাবেই তাদের অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে দাবি করেন বিক্ষোভরত পড়ুয়াদের একাংশ। তবে এ ব্যাপারে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছে শাসকদলের ছাত্রসংগঠনের নেতারা। তারাও অনলাইনের বদলে অফলাইন পরীক্ষার দাবিতে ছাত্র ছাত্রীদের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে অনলাইনে নিতে হবে পরীক্ষা। সেই দাবিতেই কলেজের অধ্যক্ষ এবং সমস্ত বিভাগের অধ্যাপক-অধ্যাপিকাদের ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় বীরভূমের বোলপুরের পূর্ণীদেবি মহিলা কলেজের পড়ুয়ারা। পড়ুয়াদের মতে, করোনা পরিস্থিতির জন্য অফলাইনে সেভাবে এতদিন কোনও ক্লাসই হয়নি। তাই তাদের দাবি, অনলাইনে পরীক্ষা নিতে হবে। যদিও, কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, পড়ুয়ারা জানিয়েছেন, যতক্ষণ না অনলাইনে পরীক্ষা নেওয়ার আশ্বাস মিলছে, ততক্ষণ এভাবেই বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির