Home » গরমে মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী রাখার জন্য মেনে চলুন এই টিপস

গরমে মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী রাখার জন্য মেনে চলুন এই টিপস

সময় কলকাতা ডেস্ক: সাজগোজ করতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে। তাদের জন্য গ্রীষ্মের এই সময়টা খুব যন্ত্রণাদায়ক। কারণ সাজগোজ করার পর ঘেমে-নেয়ে সব নষ্ট। তাই সাজগোজ প্রেমীদের জন্য রইল কয়েকটি টিপস।

• গরমে মেক আপের অন্যতম সমস্যা হল ফাউন্ডেশন গলে যাওয়া। এই সময় বেশি ফাউন্ডেশন দিলে দেখতে ভালোও লাগে না। তাই ফাউন্ডেশনের বদলে ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার। মুখে ভেজা স্পঞ্জ দিয়ে ময়েশ্চারাইজার লাগান। মুখে যদি দাগ-ছোপ বেশি থাকে তাহলে ময়েশ্চারাইজারের উপরে ব্যবহার করতে পারেন পাউডার ফাউন্ডেশন।

• গরমের দিনের রোদে বের হতে হলে একেবারে পারফেক্ট হালকা, নিউট্রাল শেডের আই শ্যাডো। তবে খুব রোদের দিনে কমপ্লিট আই মেকআপের পরিবর্তে সুন্দর করে আঁকা আই লাইনার এবং মাসকারার ছোঁয়াই আপনার চোখকে আকর্ষণীয় দেখাবার করে তুলতে পারে।

• ব্রাইট অ্যাট্রাক্টিভ ঠোঁট হালকা ফাউন্ডেশন, চোখের হালকা সাজের অভাব পূরণ করে দিতে পারে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে লাল, গোলাপি, ব্রাউন যে কোনো উজ্জ্বল রং ট্রাই করা যেতে পারে। তবে অবশ্যই ম্যাটের লিপস্টিক লাগাবেন।

• অতিরিক্ত গরমে ঘাম মেকআপ নষ্ট করে দেয়। সেই কারণে বাইরে বেরোলে সব সময় হাতে রাখুন রুমাল। যখনই মনে হবে কপাল, নাক বা মুখ ঘামতে শুরু করেছে তখনই হালকা করে রুমাল দিয়ে ঘামটা মুছে নিয়ে সামান্য ফেসপাউডার ব্রাশ করে দিন।

About Post Author