সময় কলকাতা ডেস্কঃগোয়ার সমুদ্র সৈকতে ছুটির মেজাজে সময় কাটাচ্ছেন পাহাড়ি কন্যা রুবিনা দিলায়ক। সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় তিনি একঝাঁক উষ্ণ ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। তার অনুরাগীদের ভাবনায় সবুজ বিকিনিতে রুবিনাকে যেন জলপরী মনে হচ্ছে।
রুবিনার গোয়ায় ছুটি কাটানোর মুহূর্তের ছবি এখন ইন্সটাগ্রামে ব্যাপক সুপারহিট। মাঝে মধ্যেই ভ্যাকেশন এর ছবি পোস্ট করেন তিনি। কখনো পাহাড় আবার কখনো সমুদ্র, শুধুই ঘুরে বেড়াচ্ছেন রুবিনা। আর ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নিজস্বী।
স্বামী অভিনব শুক্লার সঙ্গে এই মুহূর্তে কোয়ালিটি টাইম উপভোগ করছেন বিগ বস জয়ী রুবিনা। এরপর আর মাত্র কিছুদিন। শুরু হতে চলেছে ফিয়ার ফ্যাক্টর খাতরন কি খিলাড়ি সিজন ১২। শোনো গিয়েছে, রুবিনা অংশগ্রহণ করছেন এই শোতে।
কার্যত শো শুরুর আগে খুশির মেজাজে ছুটি উপভোগ করছেন অভিনেত্রী। এমনিতেই কিছুদিন পরপরই কাজের ফাঁকে এদিক ওদিক লং ট্যুরে চলে যান রুবিনা। দিনকয়েক আগেই পাহাড় থেকে ঘুরে এলেন তিনি। এবার বিকিনিতে সমুদ্র সৈকতে পারদ চড়াচ্ছেন অভিনেত্রী।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?