Home » জেনে নিন ডুমুর খাওয়ার ৫ টি উপকারিতা!

জেনে নিন ডুমুর খাওয়ার ৫ টি উপকারিতা!

সময় কলকাতা ডেস্কঃ ডুমুর এক ধরনের নরম ও মিষ্টি জাতীয় ফল। বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ডুমুরের একাধিক উপকারিতা রয়েছে। এটি ত্বক, চুল এবং নখ ভালো রাখতে সাহায্য করে। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, শর্করা, খনিজ পদার্থ, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন। পাশাপাশি ডুমুরের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। যেমন-

রক্তচাপ এবং বার্ধক্য নিয়ন্ত্রণে
ডুমুর পটাশিয়াম সমৃদ্ধ হওয়ার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও ডুমুর শরীরে পর্যাপ্ত লোহা, ইস্ট্রোজেন ইত্যাদি সরবরাহ করে বয়সের প্রভাব নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। এটি শরীরের প্রয়োজনীয় হরমোনগুলির শক্তিকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে। ডুমুর ত্বক,চুল এবং নখ ভালো রাখে। ডুমুরের পেস্ট মুখের ওপর মাখলে তা ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
পর্যাপ্ত ও নিয়মিত পরিমাণ ডুমুর ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ডুমুর ফাইবারে সমৃদ্ধ। সকালের হালকা টিফিনের জন্য আপনি ডুমুর কে বেছে নিতে পারেন। এছাড়াও এটি আপনার পেট‌ও ভরাবে এবং আপনার শরীরকে যথেষ্ট পুষ্টি প্রদান করবে।

হৃৎপিন্ডের জন্য পুষ্টিসম্পন্ন খাদ্য
ডুমুর রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ হ্রাস করে। ট্রাইগ্লিসারাইড হৃদরোগের জন্য দায়ী। এটি রক্তনালীর মধ্যে জমাট সৃষ্টি করে যার ফলে হার্ট অ্যাটাক হয়।

ক্যানসারের সম্ভাবনা হ্রাস করে
ডুমুর অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ হ‌ওয়ায় র‍্যাডিকেল এবং ক্রনিক প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। র‍্যাডিকেল ক্যান্সার, হৃদরোগ, এবং ডায়াবেটিস সহ দীর্ঘস্থায়ী রোগের জন্য দায়ী। তাই এসব রোগ থেকে দূরে থাকতে ডুমুর খাওয়া আবশ্যক।

 

রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে
ডুমুরে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড। যা রক্তের শর্করার মাত্রা হ্রাসে সহায়তা করে। এছাড়াও ডুমুরে প্রচুর পটাশিয়াম রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

About Post Author