সময় কলকাতা ডেস্কঃ রবিবার সকাল থেকে মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। শনিবার বিকালে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে তুমুল ঝড় বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। কালবৈশাখীর কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি এলাকার মানুষজন। অনেক জায়গায় ভেঙে পড়েছে বড় বড় গাছ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সোমবারও মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টিও। বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবার, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৬° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।
রবিবার, বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।অন্যদিকে, বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে আবার পরিবর্তন হবে আবহাওয়ার।

ক্রমশ উত্তরমুখী মৌসুমি বায়ু। আন্দামান সাগরে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আরব সাগর, দক্ষিণ মালদ্বীপ সহ দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ প্রবেশ করেছে। আর এর জেরেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা ।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!