সময় কলকাতা ডেস্কঃ মধুর সঙ্গে হিং মিশিয়ে খেলে বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খাবারের স্বাদ বাড়াতে হিং ব্যবহৃত হয়। এছাড়াও আরও নানান কাজে হিং ব্যবহৃত হয়। আর মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যাতে আয়রন, ক্যালসিয়াম, ফসফেট, সোডিয়াম, ক্লোরিন, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে। এই দু’টি এক সঙ্গে খেলে শরীরে নানা উপকার হয়।
অ্যাসিডিটি থেকে মুক্তি:
অ্যাসিডিটি বা অম্বল খুব সাধারণ একটি সমস্যা। কম বেশি আমাদের সবারই এটি হয়। এর থেকে মুক্তি পেতে আপনি হিংয়ের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এতে অ্যাসিডিটির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন।
ওজন কমাতে:
হিং ও মধু একসঙ্গে খেলে ওজন কমে। কেননা হিং মেটাবলিজম বাড়াতে ব্যাপক সাহায্য করে। অন্যদিকে মধুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট মেদ গলাতে সাহায্য করে। এক গ্লাস গরম জলে এক চামচ মধু ও সামান্য হিং মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন। এতে দ্রুত ওজন কমবে।
পেট ফাঁপা কমায়:
অনেক সময় তৈলাক্ত জাতীয় খাবার বেশি খেলে পেটে নানা ধরনের সমস্যা শুরু হয়। এমনকি পেট ফাঁপা হওয়ার সমস্যাও দেখা দেয়। এমন পরিস্থিতিতে হিং এবং মধু এক সঙ্গে খেতে পারেন। তাতে দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
পেটে ব্যথা কমে:
শিশু থেকে বয়স্ক প্রত্যেকেরই পেটের সমস্যা হয়। এমন পরিস্থিতিতে হিং এবং মধু খেলে খুব উপকার হতে পারে। এক চামচ হিং নিয়ে তাতে মধু মিশিয়ে জিভে লাগিয়ে রাখুন। এবার হালকা গরম জল পান করে সোজা হয়ে শুয়ে পড়ুন। কিছুক্ষণের মধ্যেই পেটের ব্যথা উপশম হবে।




More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে