Home » বৃষ্টি যদি ইডেনের ভিলেন হয় তাহলে কোন দল ফাইনালে ?

বৃষ্টি যদি ইডেনের ভিলেন হয় তাহলে কোন দল ফাইনালে ?

আবুল কয়ুম গাজী , সময় কলকাতা ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২ সের প্লে-অফ ম্যাচ। প্রথমটি হবে কোয়ালিফায়ার ওয়ান, যেখানে শীর্ষ দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। কিন্তু, বৃষ্টি যদি ভিলেন হয়ে সামনে দাঁড়ায় তাহলে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে সংশয় তৈরি হবে। কারণ আলিপুর হাওয়া অফিস আগে থেকেই বৃষ্টির আভাস দিয়ে রেখেছে।  সবচেয়ে বড় প্রশ্ন আজ কোয়ালিফায়ার ওয়ান না খেলা হলে কী হবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে সকলেই। বিশেষ করে যারা গুজরাট টাইটানস এবং রাজস্থান রয়্যালসকে সাপোর্ট করেন সেই সমস্ত ভক্তদের মনে একটাই প্রশ্ন ভিলেন এলে কি হবে। যাইহোক, দুই দলেরই  ভক্তরা চান যে  এই টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচটি হোক।

এখন এই কোয়ালিফায়ার ওয়ান না হলে কী হবে?  অংকের হিসেবটাই বা কি হবে? কি বলছেন  বিসিসিআই-র প্যানেল ভুক্ত নিয়ামকরা। কোন দল জিতবে আর কোনটা হারাবে? আইপিএল ২০২২ এর প্লে অফ সম্পর্কিত নতুন নিয়ম অনুযায়ী । প্লে-অফ ম্যাচের আগে আইপিএল প্লে-অফের বিষয়ে বিসিসিআই একটি নতুন নিয়ম নিয়ে এসেছে, যাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোয়ালিফায়ার ওয়ান না খেলা হলে কী হবে?

 

নিয়মানুযায়ী, কলকাতার খারাপ আবহাওয়ার কারণে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ না খেলা হলে সেই দল সরাসরি সুবিধা পাবে, যে দল গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। মানে সেক্ষেত্রে লাভবান হবে গুজরাট টাইটানস, আর ভুগতে হবে রাজস্থান রয়্যালসকে। কারণ ম্যাচটি না হলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে ফাইনালের টিকিট দেওয়া হবে। এবং, গুজরাট টাইটানস আইপিএল ২০২২ গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে। যেখানে রাজস্থান রয়্যালস রয়েছে দুই নম্বরে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বোচ্চ ভাবে চেষ্টা করা হবে যাতে অন্তত ৫ ওভারও খেলা হয় । তাও না হলে অন্তত একটা সুপার ওভারের ম্যাচ খেলানো হবে। কিন্তু, আবহাওয়ার অবনতির কারণে যদি এই দুটিই সম্ভব না হয়, তবে একই ক্ষেত্রে গুজরাট টাইটানস এই মরসুমের প্রথম ফাইনালিস্ট হবে।তবে সবটাই নির্ভর করছে ভিলেন বৃষ্টির উপর।

একে প্রায় দু বছর পরে বিশ্বের সবচেয়ে উত্তেজনা পূর্ণ আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, আর সেই নিয়ে বাংলার ক্রিকেট মোদী দর্শকরা অপেক্ষায় টগবগ করে ফুটছে। কিন্তু বৃষ্টি যদি ভেস্তে দেয় তাহলে আফশোসের শেষ থাকবে না। অতএব এইটুকুই বুলা যায় সব জানেন বরুণ দেব।

About Post Author