আবুল কায়ুম, সময় কলকাতা ডেস্কঃ এবছর আইপিএলে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা। ১৬ ম্যাচে মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছেন কোহলি । দ্বিতীয় কোয়ালিফায়ারে কৃষ্ণের বাউন্সে তিনি বিধ্বস্ত হন এবং মাত্র ৭ রানে একটি সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২২ এ রাজস্থান রয়্যালসের বিপক্ষে আরসিবি-এর (RCB) দল কোয়ালিফায়ার ২ নম্বর ম্যাচে হারার পরে, শেওয়াগ বেশ কিছু মন্তব্য করেছেন বিরাট কোহলি সম্পর্কে। তিনি বলেন, “মনে হচ্ছে যেন এই বিরাট কোহলি অন্য কেউ। আমরা যে কোহলিকে চিনি, সে এই মরশুমে ব্যাট করতে নামেনি। নকআউট ম্যাচে বারবার ব্যর্থ কোহলি।” শেওয়াগ আরও বলেন যে, “বিরাট কোহলি সম্ভবত এই মরসুমে যত সংখ্যক ভুল করেছে, ততটা ভুল বোধহয় তিনি তার পুরো ক্যারিয়ারে করেননি।” পার্থিব প্যাটেলও বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন যে, “তিনি আত্মবিশ্বাসের সঙ্গে খেলছেন না।”
এটা লক্ষণীয় যে বিরাট কোহলি যখন লাস্ট ম্যাচে মাঠে নামেন, তখন তিনি ভাল ছন্দে ছিলেন এবং প্রথম ওভারেই তিনি স্কয়ার লেগের উপরে একটি ছক্কা মেরেছিলেন। কিন্তু পরের ওভারে অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ব্যাটের কানায় লেগে সঞ্জু স্যামসনের হাতে সহজ ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। বিরাট কোহলি এই বছরে ১৬ ম্যাচে ২২.৭৩ গড়ে এবং ১১৫.৭৮ স্ট্রাইক রেটে মাত্র ৩৪১ রান করেছেন। নকআউট ম্যাচে কোহলির ঘন ঘন ভুল দেখে, ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ তার পুরো মরশুম বিশ্লেষণ করে বলেছিলেন যে, “কোহলির সাথে তার ভাগ্য সায় দিচ্ছে না, অনেক ক্ষেত্রে তার ভুলগুলি কোহলির ব্যাটিংকে প্রভাবিত করেছে।
শেওয়াগ আরও মনে করিয়ে দেন, আরসিবি-এর (RCB) হয়ে খেলার সময়, বিরাট কোহলিকে এমন সব ভুলে তার উইকেট হারাতে দেখা গেছে যে, কোহলি আর ও চাপের মুখে পড়ে গেছে । শেওয়াগ মনে করেন, “এই গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির দলের জন্য আরও ভালো করা উচিত ছিল। এই বিরাট কোহলি সেই বিরাট কোহলি ছিলেন না, যেটা আমরা সবাই জানি, এই মরসুমে হয়তো অন্যজন বিরাট কোহলি খেলতে এসেছিলেন।”


More Stories
অস্ট্রেলিয়ায় ৫৪ রানে খতম বাংলাদেশ, ইনিংসে হার, অখ্যাত তরুণের ৮ উইকেট
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা
মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত