সময় কলকাতা ডেস্কঃ ত্বক সুস্থ রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করবেন ততই ভালো। এক্ষেত্রে প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য ভরসা রাখতে পারেন হাতের কাছে থাকা কিছু উপদানে।
মধুঃ
ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে মধু খুব ভালো কাজ করে। সামান্য মধু ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে মাখুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মধুকে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে চাইলে পাকা পেঁপে, কলা অথবা কমলার রসের সঙ্গে মিশিয়ে নিন।

কাঁচা দুধঃ
প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করতে দুধ ব্যবহার করুন। ১ টেবিল চামচ কাঁচা দুধের মধ্যে তুলো ভিজিয়ে আলতো করে ত্বকে লাগিয়ে নিন। ত্বক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে।
টক দইঃ
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের দাগ দূর করতে ব্যাপক সাহায্য করে। এছাড়া উজ্জ্বল ত্বকের জন্যও কার্যকর টক দই। এটি সরাসরি ত্বকে লাগাতে পারেন।
হলুদঃ
হলুদ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হলুদ হওয়ায় ত্বকে প্রাকৃতিক জৌলুস নিয়ে আসে। বেসন, মুলতানি মাটি, দুধ অথবা টক দইয়ের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন হলুদ।

অ্যালোভেরাঃ
রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নে অ্যালোভেরা খুবই উপকারী। অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে দাগহীন ও উজ্জ্বল।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে