সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৫০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছেঃ
১৮৯৯ – আজকের দিনে ভিক্ষাকলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়।
১৯১৯ – জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের দিনে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।
১৯৯০ – কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয় এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিনঃ
১৯৪০ -বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫০ -ভারতীয় চলচ্চিত্র অভিনেতা পরেশ রাওয়াল-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৯৮৪ – বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী আজকের দিনে প্রয়াত হন।
২০১৩ -ভারতীয় চলচ্চিত্র পরিচালক অভিনেতা,লেখক ও গীতিকার ঋতুপর্ণ ঘোষের প্রয়াণ দিবস আজ।
More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ