সময় কলকাতা ডেস্কঃ ডুয়ার্সে বেড়াতে গিয়ে রবিবার হড়পা বানে ভেসে গেলেন ৬ জন। আর এই বানের জলে ভেসে গিয়েই মর্মান্তিক মৃত্যু মা এবং মেয়ের। বাকি ৪ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জলপাইগুড়ির নাগরাকাটার ঘটনা। মৃতদের নাম ক্যামেলিয়া বিশ্বাস এবং রজনীয়া বিশ্বাস। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা গাঠিয়া চা বাগানের স্থানীয় বাসিন্দা রূপকবাবুর বাড়িতে কলকাতা এবং শিলিগুড়ি থেকে সম্প্রতি কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। রবিবার তাঁদের নিয়ে রূপকবাবুর স্ত্রী এবং কন্যা গাঠিয়া নদীর ধারে যান। সেসময় নদীতে তেমন জল ছিল না। সম্ভবত কম জল দেখে তাঁরা নদীতে নেমে ছিলেন। ঠিক সেসময়ই হড়পা বানের কবলে পড়ে যান তাঁরা। একসঙ্গে, আটজনই জলের তোড়ে ভেসে গেলেও ছ’জন সৌভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান। কিন্তু, রূপকবাবুর স্ত্রী এবং কন্যার নিথর দেহ গাঠিয়া সড়ক সেতুর নীচ থেকে উদ্ধার হয়। ঘটনার জেরে স্তম্ভিত প্রত্যেকেই।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নাগরাকাটা থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী