Home » ক্লাব দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ

ক্লাব দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ

সময় কলকাতা ডেস্ক : ক্লাব দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠলো ব্যারাকপুরের সদর বাজারের বাকর মহল এলাকায়। অভিযোগ স্থানীয় ত্রিনয়ন ক্লাবের ভিতর বহিরাগত কয়েকজন প্রতিদিনই মদের আসর বসাত।

গতকাল রাতে এই ঘটনার প্রতিবাদ করে এলাকারই কিছু যুবক ও মহিলা। এরপরই এলাকারই দুই বাসিন্দা শুভ বোস ও নিতাই বোস বাইরে থেকে ছেলে ডেকে নিয়ে এসে ক্লাবের সামনে জমায়েত হয়। অভিযোগ এরপরই ক্লাব লক্ষ করে বোমা ছোঁড়ে শুভ বোস নিতাই বোসের দলবল । কিন্তু বোমাটি এক মহিলার গায়ে লেগে ছিটকে গিয়ে ড্রেনে পড়ে , অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা।

এরপরই ক্লাবের ক্যাশিয়ার সজল কুমার দত্ত ওরফে টুবাইকে পেটে পিস্তল ঠেকিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই তাকে বাঁচাতে আসে ক্লাবের আরেক সদস্য। অভিযোগ তাকেও মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। এর পরেই এলাকা ছেড়ে পালায় শুভ নিতাইয়ের লোকজনেরা।

ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যারাকপুর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত শুভকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত নিতাই বোস পলাতক। ঘটনায় এলাকায় অশান্তি এড়াতে পুলিশ পিকেট বসানো হয়েছে।

About Post Author