Home » অভিষেক না আমি বেছে নিন, মমতাকে বার্তা কল্যাণের

অভিষেক না আমি বেছে নিন, মমতাকে বার্তা কল্যাণের

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই, অভিষেক না আমি এবার দিদি বেছে নিন -সরাসরি অভিষেক সংঘাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আগেই মামলা নিয়ে সংঘাত শুরু হয়েছিল, অভিষেকের মামলা থেকে সরে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সাংবাদিকদের সামনে এসে তিনি বলেছেন, অভিষেক এত উদ্ধত ক্ষোভ হওয়া স্বাভাবিক। তিনি অভিষেকের আচরণ নিয়ে আগেও বলেছেন এখনো তার পুনরাবৃত্তি করছেন।ঠান্ডা ঘরে থাকা অভিষেক জানে না কিভাবে পরিশ্রম করতে হয়। যেকোনো সময় গ্রেফতার হয়ে যাবে, তার জন্য দলটা শেষ হয়ে যাচ্ছে তবুও লোকের সঙ্গে দুর্ব্যবহার ও ঔদ্ধত্য কমে নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিদির দুঃসময়ে দিদির পাশে তিনি থেকেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত সম্মান করে না অভিষেক। কল্যাণ এও জানান, তাঁকে অভিষেক ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি মনে করে। বিষয়টি আর মেনে নিতে পারছেন না তিনি। কল্যাণ জানান, এখন মমতা বন্দ্যোপাধ্যায় কে বেছে নিতে হবে তিনি থাকবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কোনো পদে থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে থাকবেন না তা তিনি স্পষ্ট করে দেন।

About Post Author