সময় কলকাতা ডেস্কঃ করোনার রেশ কিছুটা কাটিয়ে দীর্ঘ ২ বছর পর অনুষ্ঠিত হল আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান। এবার সমাপ্তি অনুষ্ঠানের জাঁকজমক আগের তুলনায় অনেকটাই বেশি ছিল। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে দারুণ মুহূর্তের সাক্ষী থাকলেন ক্রিকেটমোদীরা। প্রায় ১ লক্ষ ১৩ হাজার দর্শকের সামনে পারফর্ম করলেন রণবীর সিং ও এ আর রহমান। পাশাপাশি দর্শকাসনে বসে খেলা দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর স্ত্রী।
এদিনের এই সমাপ্তি অনুষ্ঠানের শুরুটা হয়েছিল কপিল দেবের বায়োপিক ‘৮৩’-এর গান দিয়ে। গানের নাম ‘ইন্ডিয়া জিতেগা’। এরপর ব্যান্ড বাজা বরাত, গুন্ডে ছবির ‘তুনে মারি এন্ট্রিয়া’ গানে মাতালেন সবাইকে। লাল, নীল, রুপোলি, হলুদ ব্লেজারে বিশেষ মুহূর্ত উপহার দিলেন রণবীর সিং। অন্যদিকে এ আর রহমান মঞ্চে এসে মা তুঝে সেলাম, সড্ডা হক, জয় হো গানে পারফর্ম করলেন।
এছাড়াও এদিন দেখানো হয় ভারতীয় ক্রিকেটের বিবর্তন। বিজয় মার্চেন্ট থেকে শুরু করে সুনীল গাভাসকর, কপিল দেব, সচিন, সৌরভ, মহেন্দ্র সিং ধোনির হাতে কীভাবে দেশের দায়িত্ব এসেছে। শেষ হল রোহিত শর্মা ও বিরাট কোহলির নাম দিয়ে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের তরুণ গায়িকা নীতি মোহন থেকে শুরু করে অভিনেতা অক্ষয় কুমার ও মানুষী চিল্লারও।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র