সময় কলকাতা ডেস্কঃ বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। জেলায় জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। সাধারণত জুন মাসের প্রথমেই বর্ষার আগমন হয়ে থাকে। এবার বাধাবিঘ্ন কাটিয়ে অগ্রসর হচ্ছে মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১১ জুন বর্ষা আসতে চলেছে কলকাতায়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে। বইবে ঝোড়ো হাওয়াও। একই সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আর্দ্রতার কারণে চরমে উঠবে অস্বস্তি। আজ, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ৩৫° সেলসিয়াস এবং ২৯° সেলসিয়াস।

বুধবার, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের থেকে বেশি থাকবে দিনের তাপমাত্রা। অন্যদিকে, বুধবার বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। পাশাপাশি, গুমোট গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!