সময় কলকাতা ডেস্কঃ করোনা আতঙ্কের রেশ কাটতে না কাটতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স। এবার তারই মধ্যে ভারতে টমাটো ফ্লু-এর হানা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। কেরলের কোল্লাম জেলায় ইতিমধ্যেই এই জ্বরে কমপক্ষে ৮০ জন শিশু আক্রান্ত হয়েছে। কেরলের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের প্রত্যেকেরই বয়স ৫ বছরের কম।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই টমাটো ফ্লুয়ের নিরাময়ের জন্য চিকিৎসকদের কোনও চিকিৎসা পদ্ধতি জানা নেই। তাই চিকিৎসকেরা উপসর্গের ওপর ভিত্তি করেই এই রোগের চিকিৎসা চালাচ্ছে। পাশাপাশি এই টমাটো ফ্লু যাতে সংক্রামক না হয়, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে অনবরত সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে লাগানো হচ্ছে। অন্যদিকে তামিলনাড়ুতেও টমাটো ফ্লু নিয়ে জারি হয়েছে সতর্কতা। প্রতিবেশী রাজ্য থেকে আসা শিশুদের পরীক্ষা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখনও পর্যন্ত শিশুরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। এই জ্বরের সঙ্গে চিকুনগুনিয়ার উপসর্গের কিছুটা মিল রয়েছে। তীব্র জ্বর, গা-ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা যাচ্ছে রোগীর শরীরে। পাশাপাশি অধিকাংশ রোগীর দেহে দেখা যাচ্ছে ক্ষুদ্রাকৃতি লাল ফোস্কার মতো ক্ষত। ক্ষুদ্রাকৃতি টমেটোর মতো এই ফোস্কার কারণেই রোগটির নাম ‘টম্যাটো ফ্লু’। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বমি ও পেটের গোলযোগ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর