Home » এমবাপে কি ৮০ বছরেও ফুটবল খেলতে চান, রেকর্ড কী বলছে ?

এমবাপে কি ৮০ বছরেও ফুটবল খেলতে চান, রেকর্ড কী বলছে ?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ১৭ জুন : ক্লাব ফুটবলের তাঁর সম্প্রতি সময়টা বিশেষ ভালো যাচ্ছিল না আর সেই জন্য বারবার সমালোচিত হয়ে চলেছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে তাঁর প্রথম বেশ কয়েকটি টাচ ধারাভাষ্যকারদের অবাক করেছিল। সব সমালোচনায় জল ঢেলে সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে চর্চায় এমবাপে। এতদিন পর্যন্ত অলিভার জিরু ৫৭ গোল করে সর্বকালীন সর্বাধিক গোল করার তালিকায় ছিলেন। সেই রেকর্ড ভেঙে ফ্রান্সের হয়ে সর্বকালের সবচেয়ে বেশি ৫৮ গোলের রেকর্ড গড়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন: “যারা আমার সমালোচনা করেন, তাদের সবার মুখ বন্ধ করার জন্য যদি আমি ফুটবল খেলতাম, তবে আমাকে ৮০ বছর বয়স পর্যন্ত খেলতে হত।”

এমবাপে নাহয় বিদ্রুপ করেই বললেন, মুশকিল হচ্ছে ৮০ বছর তো দূরের কথা, মেসি-রোনাল্ডোদের মত বয়সেও কেউ ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলেন নি। ২৭ বছর বয়সী এমবাপে সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার ভঙ্গিতে কথাটি বললেও, এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ড স্টিভ মন্ডনডার। তিনি ৩৭ বছর ২৪৭ দিনে ফ্রান্সের হয়ে খেলার রেকর্ড গড়েছিলেন। এমনকি ক্লাব পর্যায়েও ৮০ বছর বয়স পর্যন্ত বিশ্বে কেউ ফুটবল খেলেছেন বলে নজির নেই। বিশ্বের সবচেয়ে বেশি বছর বয়সে ফুটবল খেলার সামগ্রিক রেকর্ডটি মিশরের এজ্জেলদিন বাহাদের (Ezzeldin Bahader)-এর দখলে। তিনি ৭৪ বছর ১২৫ দিন বয়সে মিশরের তৃতীয় ডিভিশনের ফুটবল খেলতে নেমেছিলেন। সেও বছর ছয়েক আগের কথা।এবং বর্তমান সময়ে সক্রিয় সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হলেন জাপানের কাজুয়োশি মিউরা (Kazuyoshi Miura)। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এজ্জেলদিন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। ২০২০ সালের মার্চ মাসে এই নজির গড়েন তিনি । উরুগুয়ের রবার্ট কারমোনা আবার সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার যিনি ৬৩ বছর বয়সেও খেলতে নেমেছেন। তবে এই মুহূর্তে কাজুয়োশি মিউরা সবচেয়ে বয়স্ক সক্রিয় পেশাদার ফুটবলার। তাঁর বয়স ৫৯ বছর। ১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোস এফসি (Santos FC) ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা এই জাপানি স্ট্রাইকার এখনো খেলা চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে তিনি জাপানি লিগের তৃতীয় স্তরের দল ফুকুশিমা ইউনাইটেডের হয়ে খেলছেন।

তবে ৮০ বছর বয়স বয়সে ফুটবল খেলা যতই বিদ্রুপ করে বলা হোক, বেশ কয়েকজন তার কাছাকাছি পৌঁছে গেছিলেন দেখা যাচ্ছে। এজ্জেলদিন ইসরায়েলের গোলরক্ষক আইজ্যাক হায়িকের ( যিনি ৭৩ বছর বয়সে খেলেছিলেন ) রেকর্ড ভেঙেছেন। এজ্জেলদিন ৭৫ বছর বয়সে ফুটবল খেলতে পারলে আগামী দিনে কেউ যা ৮০ বছর বয়সে ক্লাব ফুটবল খেলবে না, এমনটা হলফ করে বলা যায় না। তবে আন্তর্জাতিক ফুটবলে এতদিন ফুটবল খেলা  অসম্ভব। মিশরের এল হাদারি ৪৫ বছর ১৬১ দিনে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন, যা আজও বিস্ময়কর দৃষ্টান্ত!

About Post Author