সময় কলকাতা ডেস্ক, ১৭ জুন : তৃণমূল মন্ত্রিসভার সদস্য ছিলেন। সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে হেরেছেন। তিন দিন আগেই তৃণমূলের সদস্য পদ ছেড়ে দিয়েছেন। শুরু করেছেন শুভেন্দু বন্দনা, বলেছেন তাঁর জেলার ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি যারপরনাই খুশি। একদিন আগেই দিলীপ ঘোষের সঙ্গে একই অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। কংগ্রেসের তৃণমূল ঘুরে তাহলে কি তিনি বিজেপিতে? এইসব রাজনৈতিক জল্পনা কল্পনার মাঝখানেই প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইঞা বিপাকে। তাঁর বিরুদ্ধে চাকরির টোপে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইঞা ও দুই তৃণমূল। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দুর্নীতি ঘিরে প্রশ্ন উঠছে। পাশাপাশি এও প্রশ্ন উঠছে পরিস্থিতি ঘোরালো হতে পারে বুঝে আগেভাগেই কি শিবির বদলের তোড়জোড় করেছেন মানস ভুঁইঞা?
বিপাকে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইঞা!
Oplus_131072


More Stories
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
রক্ত পাচারের অভিযোগ বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে
অবৈধ কয়লা উত্তোলন ও আর্থিক দুর্নীতি : ধানবাদে ২৫ টি ঠিকানায় ইডির অভিযান