সময় কলকাতা ডেস্কঃ সৌরভ গাঙ্গুলি কি ক্রিকেট জগত থেকে সরে আসছেন? তাঁর ট্যুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। নতুন ভাবে শুরু করতে চান তার নতুন অধ্যায়। ট্যুইটে তিনি জানিয়েছেন ১৯৯২ সাল থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন। ৩০ বছর পর ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন, এমনটাই ট্যুইটে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু ক্রিকেট জগৎ থেকে সরে তিনি কিসের সঙ্গে যুক্ত হবেন তা কিন্তু স্পষ্ট করেননি সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইটে আরও লেখেন ‘আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি, যা সম্ভবত প্রচুর মানুষকে সাহায্য় করবে।’ তিনি লেখেন “আশা করব আমার এই নতুন জার্নিতে যারা ৩০ বছর ধরে যারা আমাকে সাপোর্ট করে এসেছেন তারা আমার পাশে থাকবেন। একই সঙ্গে তিনি তার গুণমুগ্ধদের ধন্যবাদও জানাতে ভোলেননি।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এর সভাপতির পদ থেকে ইস্তফা দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদসংস্থা এএনআইকে এমনই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর