Home » বাইক আরোহীর ওপর ভেঙ্গে পড়ল বিশাল গাছের ডাল

বাইক আরোহীর ওপর ভেঙ্গে পড়ল বিশাল গাছের ডাল

সময় কলকাতা ডেস্কঃ বিনা ঝড়ে ভাঙল বিশাল গাছের ডাল। বারাসাত ব্যারাকপুর রোডে হঠাৎই আচমকা ভেঙ্গে পড়ল গাছের ডাল। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন কালীবাড়ি মোড়ে।

বুধবার বিকেল পাঁচটা নাগাদ বারাসাত ব্যারাকপুর রোড কালিবাড়ি ব্যারাকপুর রোড এর উপর আচমকাই ঝড়-বৃষ্টি ছাড়া ভেঙে পড়ে বৃহদাকার পুরনো একটি গাছের ডাল। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বারাসাত ব্যারাকপুর রোড এর যান চলাচল। ফলে সৃষ্টি হয় বিশাল লম্বা যান জট। বারাসাত ব্যারাকপুর রোডকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত নিত্যদিন।

এই রোড ধরে চলে যাত্রীবাহী বাসও। এমনকি এই রাস্তা দিয়ে যাতায়াত করে ছোট বড় পণ্যবাহী লরি থেকে বাইক অটো টোটো। এহেন অবস্থায় প্রচুর লোকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারত গাছের ডাল ভেঙে পড়ায়। কিন্তু সেই ডাল ভেঙ্গে পড়ার সময় একজন বাইক আরোহী ছাড়া কেউ ছিলেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

About Post Author