Home » জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে রাখুন চিংড়ির কোরমা

জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে রাখুন চিংড়ির কোরমা

সময় কলকাতা ডেস্ক: সামনেই জামাইষষ্ঠী, সুস্বাদু খাবারে ভরিয়ে দিন জামাইয়ের খাবার থালা। দেখে নিন জিভে জল আনা চিংড়ির কোরমা রান্না করার উপকরণ ও পদ্ধতি-

উপকরণ

তেল
চিংড়ি
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ বাটা
পেঁয়াজ বাটা
রসুন বাটা
কাজুবাদাম বাটা
জিরে বাটা
দুধ এক কাপ
লবণ পরিমাণ মতো

পদ্ধতি

প্রথমে লেবুর রস ও আদা বাটা দিয়ে চিংড়ি আধ ঘণ্টা মাখিয়ে মেরিনেট করে রাখুন। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাজুবাদাম বাটা ও জিরে বাটা মিশিয়ে নিন। মাঝারি আঁচে বাটা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে এবার দুধ ও লবণ দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন। মেরিনেট করা চিংড়ি মশলার মধ্যে ছেড়ে দিন। ১০ মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করুন ।

রান্না হয়ে এলে গরম মশলার গুঁড়ো, কিশমিশ ও ঘি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন জিভে জল আনা চিংড়ির কোরমা। এটি ভাত-পোলাও সবকিছুর সঙ্গেই মানিয়ে যায়।

About Post Author