সময় কলকাতা ডেস্ক: কাঁঠাল এমন একটা ফল যার কাঁচা থেকে পাকা সবটাই খাওয়া যায়। এমনকি কাঁঠালের বীজও অত্যন্ত সুস্বাদু একটি খাবার। কাঁঠালের বীজ আমাদের স্বাস্থ্যের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য খুব উপকারী। কাঁঠালে রয়েছে ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, থাইমিন, রিবোফ্লাভিন, আয়রন, নিয়াসিন এবং জিঙ্ক। কাঁঠাল হল প্রভূত পুষ্টিগুণে ভরা একটি ফল। এই ফল অসংখ্য রোগ প্রতিরোধ করে। জেনে নিন এই ফলের স্বাস্থ্যগুন

কাঁঠালের বীজে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি প্রখর করে। পাশাপাশি চোখ সম্পর্কিত যাবতীয় সমস্যাকে দূরে করে। তাই চোখের যত্ন নিতে খাদ্যতালিকায় অবশ্যই রাখুন কাঁঠাল বীজ।
এছাড়াও কাঁঠালের বীজে রয়েছে ম্যাগনেশিয়াম ধাতু, যা দেহের হাড়কে মজবুত করে এবং ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। অস্টিওপোরোসিসের সমস্যাও প্রতিরোধেও সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁঠাল খাওয়া উপকারী। এতে ভিটামিন সি এবং এ এর বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কাঁঠালের বীজে রয়েছে প্রচুর পরিমাণে লৌহ যা রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে।

কাঁঠালের বীজ খাওয়া পুরুষদের জন্য বিশেষ উপকারী। পুরুষদের যৌন ইচ্ছা বাড়াতে অনেক সাহায্য করে কাঁঠালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট। ভাজা কাঁঠালের বীজ পুরুষদের যৌনতা বাড়াতে অব্যর্থ। অবশ্যই গরমের সিজনে নিয়মিত পাতে রাখতেই পারেন কাঁঠাল এবং কাঁঠালের বীজ।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?