সময় কলকাতা ডেস্ক: রাজ্যে বর্ষা প্রবেশ করলেও তা এখনো উত্তরবঙ্গেই সীমাবদ্ধ। ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে গুমোট গরমে অস্বস্তি বাড়ছে ক্রমশ। ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষায় দক্ষিণ বঙ্গবাসী। আগামী বেশ কয়েকদিন এরকম গুমোট পরিবেশ বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
রবিবার, মেঘলা আকাশ শহরজুড়ে। অস্বস্তি আরও বাড়ছে। ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা নেই। এক্ষেত্রে গুমোট আবহাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশকিছু জেলায় শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরেও হতে পারে মাঝারি বৃষ্টিপাত। ফলত আজ জামাই ষষ্ঠীর দিনে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে জামাইদের।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!