Home » কেন ইস্টবেঙ্গলে খেলতে পারেন কৃষ্ণা?

কেন ইস্টবেঙ্গলে খেলতে পারেন কৃষ্ণা?

সময় কলকাতা ডেস্ক : ময়দানে জোর গুজব, ইস্টবেঙ্গলে আসতে পারেন রয় কৃষ্ণা। মোহনবাগান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রয় কৃষ্ণার সঙ্গে তাঁদের সম্পর্কচ্ছেদ হয়েছে যদিও সবুজ মেরুণ এবং বিদায়ী ফুটবলার একে অপরের সঙ্গে কাটানো বিগত সময় নিয়ে আবেগঘন পোস্ট করেছে।

প্রশ্ন এখন সামনে আসছে মোহনবাগান ছেড়ে ফিজির স্ট্রাইকার কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা নিয়ে। লাল হলুদে যোগদান নিয়ে গুঞ্জন অব্যাহত । রয় কৃষ্ণার কাছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসিসহ আইএসএলের একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও রয় কৃষ্ণা ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন কিনা তা নিয়ে গবেষণা চলছেই যার একাধিক কারণ রয়েছে।

রয় কৃষ্ণা ইস্টবেঙ্গলে খেলার স্বপক্ষে একাধিক যুক্তি আছে।কলকাতার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন কৃষ্ণা। এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান বেস খুব বেশি যা যেকোনো তারকা ফুটবলারকে আকৃষ্ট করবে।

তবে প্রতিবছর আই এস এলে যোগদানের আগে ইস্টবেঙ্গলে দেখা যায় দোদুল্যমান অবস্থা। বর্তমানে ক্লাবটিতে ম্যানেজারের অভাব রয়েছে। ইস্টবেঙ্গলের সাফল্য নিয়ে কেউই জোর গলায় কিছু বলতে পারবেন না। এমতাবস্থায় রয় কৃষ্ণা লাল হলুদে সই না করা পর্যন্ত বিষয়টি যথেষ্ট অনিশ্চিত। মুম্বাই সিটি বা ব্যাঙ্গালুরু এফসি–ও  তারকা স্ট্রাইকার কৃষ্ণাকে নিতে আগ্রহ দেখিয়েছে। এছাড়া তাঁর পুরনো ক্লাব অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ওয়েলিংটন ফনিক্সেরও প্রস্তাব আছে।সেখান থেকেই ভারতে খেলতে এসেছিলেন তিনি। তবে কোথায় খেলবেন  রয় কৃষ্ণা তা এখনও নিশ্চিত নয়।

এটিকেমোহনবাগানের হয়ে তিন মরশুমে রয় কৃষ্ণা ৩৬টি গোল করেছেন । গোলে অ্যাসিস্ট ছিল ১৮। এস এলের ২০২০–২১ মরশুমে ১৪ গোল করেছিলেন তিনি। লাল হলুদ বা চেন্নাই ব্যাঙ্গালুরু এফ সি -যেখানেই যান রয় কৃষ্ণা , সেই দলের আক্রমণভাগ যথেষ্ট জোরদার হবে তা বলাইবাহুল্য।

About Post Author