পাপ্পু সাঁতরা, সময় কলকাতাঃদু’দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার রাতে কলকাতায় এসে পৌঁছান জেপি।বুধবার সকাল থেকেই শুরু হয় তাঁর কর্মসূচী। এদিন তিনি প্রথমেই যান হুগলি জেলা সফরে । হুগলি জেলার বর্ষপূর্তি উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন পীঠস্থানও ও মনীষীদের জন্ম স্থান পরিদর্শন করেন জেপি নাড্ডা । জেলা সফরে আজ জেপি নাড্ডার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন হুগলি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বেলা সাড়ে ১১ টা নাগাদ জেপি নাড্ডা বঙ্কিম ভবনে বঙ্কিম চন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন একই সঙ্গে বিরোধী দলনেতা রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ লকেট চট্টোপাধ্যায় সকলেই বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বুধবার সকালে নিউটাউনের হোটেলে এক প্রস্থ বৈঠক সেরে নেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। তিনি জোর দেন রাজ্য বিজেপির সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর ওপর। তিনি বলেন, ‘”মানুষের সঙ্গে থাকতে হবে। কাজ করার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে থাকতে হবে। বাইরে থেকে কেউ এসে জিতিয়ে দেবে না।’”
এদিনের বৈঠকে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক এবং অমিত মালব্য।নাড্ডার রাজ্য সফরে বিজেপি সভাপতির সঙ্গে সর্বক্ষণ ছায়া সঙ্গীর মতো থাকবেন দিলীপ ঘোষ এমনটাই। জানা গেছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?