সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলি জহুরির চোখ দিয়ে বুঝেছিলেন ২০২০ সালেই। অনূর্দ্ধ ২৩ টুর্নামেন্ট চলাকালীন-ই তাঁর নজর কেড়েছিল একুশ বছরের সুদীপ ঘরামি। তাঁর ওপরে আস্থা রেখেছেন বাংলার কোচ অরুনলালও।তার ওপরে রাখা আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে বেঙ্গালুরুর মাঠে ফুল ফোটালেন সুদীপ। ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে বাঙালি তরুণ তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভেলিয়নে ফিরলেন বিতর্কিত কট বিহাইন্ডের সিদ্ধান্তে।
সুদীপের উত্থানের পরে সৌরভ গাঙ্গুলির সঙ্গে সুদীপের দুবছর আগের কথোপকথন অত্যন্ত প্রাসঙ্গিক।”ইডেন গার্ডেনে মুম্বাইয়ের বিপক্ষে অনূর্ধ্ব-২৩ খেলা চলাকালীন একবার আমি তাঁর সাথে বলেছিলাম। আমি ৬৬ রানে আউট হয়েছিলাম আর তিনি আমাকে বলেছিলেন , ‘তুমি এমন উইকেটে এত ভালো ব্যাটিং করছো যেখানে কেউ টিকে ছিল না। তুমি কেন তোমার উইকেট ছুঁড়ে এলে ? তুমি ১০০ রান করতে পারতে,” সুদীপের মুখে সৌরভ গাঙ্গুলির অনুপ্রেরণার কথা।

খুব কম সফল ক্রিকেট খেলোয়াড়ই সমাজের আর্থিক ভাবে পিছিয়ে থাকা স্তর থেকে উঠে এসেছেন। হালে নটরাজন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদবরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে উঠে এসেছেন ।সুদীপ সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছেন।বাবা রাজমিস্ত্রীর কাজ করেন, মা গৃহবধূ। উত্তর চব্বিশ পরগনার নৈহাটি থানার অন্তর্গত আম্রপল্লী পূর্বপাড়ার বাসিন্দা সুদীপ ঘরামিরা দুই ভাই। তাঁরা দু’জনই ক্রিকেট খেলেন। সুদীপ ঘরামির ১১ বয়স থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা। বাবা সুশান্ত ঘরামি -ও ক্রিকেট পছন্দ করেন। তাঁর প্রিয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার। সুদীপের বাবা মনে করেন, ছেলের সাফল্যের পিছনে রয়েছে সুদীপ ঘরামির একনিষ্ঠ পরিশ্রম এবং প্রশিক্ষকদের সহযোগিতা।

ঝাড়খন্ডের বিরুদ্ধে ম্যাচে একাধিক অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়ে টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ দেওয়ার আস্থা দিয়েছেন ২৩ বছর বয়সী সুদীপ । তাঁর মা ছেলের এই সাফল্যে আবেগাপ্লুত । ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে, আরও ভালো খেলার পরামর্শ দিয়েছেন মা। পুরসভার চেয়ারম্যান অশোক কুমার চট্টোপাধ্যায় বলেছেন, সুদীপ ঘরামি দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারের সদস্য। তার বাবা রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতেন, এখন রাজমিস্ত্রি। এই আর্থিক অনটনের মধ্যে ছেলেকে এইভাবে তৈরি করেছেন। প্রয়োজনে পরিবারটিকে সবরকম সাহায্য করা হবে, আশ্বাস দেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান।সুদীপের মা-বাবার মত গোটা নৈহাটিবাসীরও স্বপ্ন সুদীপের গায়ে উঠুক ভারতের জার্সি ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার