Home » রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির’ রেকর্ড স্পর্শ করতে চায়না,কিন্তু কেন ?

রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলির’ রেকর্ড স্পর্শ করতে চায়না,কিন্তু কেন ?

আবুল কায়ুম সময় কলকাতা ডেস্কঃ যে কোন ক্ষেত্রের রেকর্ডই সব সময়ই গর্বের হয়। দেশের ও দশের মুখ উজ্জ্বল করে। তাই যে কোন রেকর্ডই কেউ গড়তে চায় অথবা ভাঙতে চায়। কিন্তু কি এমন রেকর্ড আছে যা কেউ গড়তেও চায় না আবার ভাঙতেও চায় না। অন্তত খেলাধুলার ক্ষেত্রে তো নয়ই। সেদিন সকালের চায়ের দোকানের আডায় তুমুল ঝড় তুলেছিল এই রেকর্ড গড়া ভাঙা নিয়ে।

পাশ থেকে একজন টিপ্পনী কেটে বলল “এক্তু ঝেড়ে কাশবেন দাদা! কিসের রেকর্ড ভাঙা গড়ার কথা হচ্ছে।” পাশ থেকে কলেজ পড়ুয়া বাবাই , বলে উঠল, “আরে  অধিনায়ক হিসেবে বিরাট কোহলির রেকর্ডের সঙ্গে কেউই যুক্ত হতে চাইবে না। পাশ থেকে সনু বলে উঠল “কিন্তু কেন? কি এমন সেই রেকর্ড কেনই বা এই রেকর্ড কেউ ভাঙতে চায় না। বাবাই বলল, “আরে একটা লজ্জাজনক রেকর্ডের কথা হচ্ছে। কেএল রাহুল আর বিরাট কোহলির হারের রেকর্ড নিয়ে কথা হচ্ছে। আর এই রেকর্ডের খুব কাছাকাছি দাঁড়িয়ে কেএল রাহুল। তাহলে ব্যাপারটা একটু খুলেই  বলি, “বিরাট কোহলি হলেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টিতে তাঁর নেতৃত্বে খেলা তিনটি ফরম্যাটেরই প্রথম ম্যাচে হেরেছেন। রাহুলের নেতৃত্বে টিম ইন্ডিয়া যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায়, তবে কেএল রাহুলের ভাগ্যও এই লজ্জাজনক রেকর্ডটি স্পর্শ করবে।

বিরাট কোহলির সঙ্গে ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে এই বাজে রেকর্ডটির সঙ্গে নিজের নাম যুক্ত করবেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কত্বের বাজি ধরে মাঠে নামবেন কে এল রাহুল। যাতে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করতে না হয়।

 

 

 

About Post Author