সময় কলকাতা ডেস্কঃ এলাকায় একের পর এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত এবং ভীতসন্ত্রস্ত বাসিন্দারা। তাদের নিরাপত্তার আশ্বাস দিতেই বৃহস্পতিবার মালদহের চাঁচল সদরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হল সিসিটিভি ক্যামেরা। শহরবাসীর নিরাপত্তার জন্য এবং ব্যবসায়ীদের সুরক্ষা প্রদানের স্বার্থেই চাঁচল থানার উদ্যোগে বসানো হল সিসিটিভি ক্যামেরা। সেগুলির কন্ট্রোল রুম করা হয়েছে চাঁচল থানায়। কন্ট্রোল রুমের ফিতে কেটে ৪২ টি সিসিটিভি ক্যামেরার পরিষেবা চালু করলেন মালদহ রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া। পাশাপাশি চাঁচল শহরের যানজট ঠেকাতে এদিন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বসানো হল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিংও।

এদিনের এই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মালদহ জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া,অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার সাউ,ডিএসপি বিপুল ব্যানার্জী,চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল ও চাঁচল থানার বিদায়ী আই.সি সুকুমার ঘোষ,মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বিশিষ্টজনেরা।
উল্লেখ্য,মাস খানেক ধরে চাঁচল থানার শহর সহ গ্রাম্য এলাকাগুলিতি দুঃসাহসিক ডাকাতি ও বোমা উদ্ধারের ঘটনা সহ বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকান্ড ঘটে গিয়েছে। চাঁচল থানার পুলিশ অধিকাংশ ঘটনার কিনারাও করেছে। তবে দিন দিন অপরাধমূলক কাজ ও দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ছিল গোটা চাঁচলবাসী সহ এলাকার ছোটো-বড় ব্যবসায়ীরা।
কার্যত সে কারণেই চাঁচল থানার সহযোগিতা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলি দিবারাত্র নজরে রাখার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেন চাঁচলের ব্যবসায়ি সমিতি।

এ বিষয়ে চাঁচল ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন,’মালদহের চাঁচল থানার অন্তর্গত দূর্গাবাড়ি মোড়,সুকান্ত মোড়,তারাতলা সহ গুরুত্বপূর্ণ মোড় গুলিতে সিসিটিভি লাগানো হয়েছে।পরবর্তীতে আরোও লাগানো হবে বলে ভাবনা রয়েছে ব্যবসায়ী সমিতির। তিনি আরও জানান যে,মূলত চাঁচল শহরের যানজট কয়েকদশকের দূর্ভোগ।বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহরের ভিতরে হামেশাই যানজট লেগেই থাকত। তা রোধ করার জন্যও এদিন স্বয়ংক্রিয় সিগ্যানালিং ব্যবস্থা চালু হল।’
অন্যদিকে এ প্রসঙ্গে মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন,’চাঁচলবাসীকে নিরাপত্তা দিতে মূলত এগিয়ে এসেছেন ব্যসায়িরাই। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।শহরের অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় অনেকটাই এখন রোধ হয়েছে। মালদহ শহরের নিরাপত্তার দিকে জোড় দিতে ৪২ টি সিসিটিভি লাগানো হয়েছে।চাঁচল থানার কন্ট্রোল রুম থেকে তা পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা সাধারণ মানূষ যেন মেনে চলে,পুলিশের তরফে খুব শীঘ্রই সেই বার্তাও দেওয়া হবে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান