Home » রাস্তা সারানোর দাবিতে জমা জলে ছিপ ফেলে প্রতিবাদ, অবরোধ

রাস্তা সারানোর দাবিতে জমা জলে ছিপ ফেলে প্রতিবাদ, অবরোধ

সময় কলকাতা ডেস্কঃ মেদিনীপুর শহরে গোলাপি চক এলাকার রাস্তার দশা এমনই বেহাল যে চলা দায়। আর তারই প্রতিবাদে রাস্তার জমা জলে ছিপ ফেলে প্রতিবাদ করল স্থানীয়রা।  এই  রাস্তার ওপর দিয়ে প্রতিদিনই কয়েক হাজার গাড়ি যাতায়াত করে থাকে। যার মধ্যে এফসিআই এর খাদ্য সামগ্রী ভর্তিগাড়ি,  বালি ভর্তি গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের বাস সহ জঙ্গলমহলের একটা অংশের পরিবহনের গাড়ি গুলিও যাতায়াত করে। ভারী গাড়ি যাতায়াত করার ফলে ওই রাস্তায় বহু স্থানে বসে গিয়েছে। কোথাও  ভেঙে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খানাখন্দে ভরা রাস্তার জেরে প্রায় সময় দুর্ঘটনা ঘটে । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা হয়নি বলেই দাবি স্থানীয়দের। তাই রাস্তা মেরামতের দাবিতে ওই রাস্তার ওপর তৈরি হওয়া বড় গর্তের জমা জলে  মাছ ধরার মতো প্রতীকী প্রতিবাদ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মেদিনীপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত মান্ডী বলেন-” স্থানীয়দের দাবি ন্যায্য। এটার জন্য চরম ভোগান্তি হচ্ছে। রাস্তাটি পূর্ত দফতরের আওতাধীন হওয়ায় আমরা হস্তক্ষেপ করতে পারছিনা।

,শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। তবে তারা প্রশাসনকে হুঁশিয়ারী দিয়ে রাখেন অবিলম্বে রাস্তা সারানো না হলে ফের রাস্তা অবরোধে সামিল হবে তারা।

 

About Post Author