সময় কলকাতা ডেস্ক: তীব্র দাবদাহ শেষে দেখা মিলল বৃষ্টির। কয়েক পশলা বৃষ্টিতে সিক্ত হয়েছে তিলোত্তমা। স্বস্তি পেয়েছে শহরবাসী। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার, দুপুরের পর থেকে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি নামবে শহরে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। পাশপাশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে।
শনিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। একই সঙ্গে কিছুটা গুমোট ভাব বজায় থাকবে। এক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পৌঁছলে তবেই গরমের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

যদিও বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অন্য রকম পরিবেশ। একনাগাড়ে চলছে বৃষ্টিপাত। আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং সহ বৃষ্টিতে ভিজবে উত্তরের পার্বত্য অঞ্চলগুলিও। এখনো একটানা বেশ কয়েক দিন বৃষ্টি চলবে পাহাড়ে জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!