Home » ক্রিকেট থেকে সরছেন না,বডি ল্যাঙ্গুয়েজেই বুঝিয়ে দিয়েছেন তিনি

ক্রিকেট থেকে সরছেন না,বডি ল্যাঙ্গুয়েজেই বুঝিয়ে দিয়েছেন তিনি

সময় কলকাতা ডেস্কঃ অবসরের দিনই বুঝিয়ে দিয়েছিলেন ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি ক্রিকেট মাঠ থেকে সরছেন না।এবার সেই ইঙ্গিতই সম্ভবত সত্যি হতে চলেছে। আগামী দিনে তিনি ক্রিকেট প্রশাসনের বড় ভূমিকায় অংশ নিতে চান টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার (বিসিসিআই) কোন বড় পদে থাকতে চান মিতালি।

সবাইকে অবাক করে মিতালি আচমকাই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। মিতালি রাজের অবসর গ্রহনের সিদ্ধান্তকে অনেকেই ভেবেছিলেন হটকারিতার নামান্তর।কিন্তু তাঁর সিদ্ধান্তের নেপথ্যে ছিল অনেক অবহেলা কোচের সঙ্গে মতের অমিল। তবে তিনি অবসরের দিনই তাঁর ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছিলেন।তিনি বলেছিলেন, “ আমি ক্রিকেটকে ভালবাসি। অবসর নিলেও মহিলা ক্রিকেটের উন্নতির স্বার্থে এই খেলার সঙ্গে জড়িত থাকতে চাই।”অনেকে ভেবেছিলেন তিনি হয়ত ক্রিকেট প্রশিক্ষক হতে চান।কিন্তু তিনি গত বৃহস্পতিবারই জানিয়ে দেন যে তিনি ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতে চান। তাঁর বক্তব্য এতদিন ধরে ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন এবার সেটাই প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে কাজে লাগাতে চান।কারন মেয়েদের ক্রিকেটটা তিনি ভালই বোঝেন। আর তিনি একজন মহিলা ক্রিকেটার হয়ে মহিলাদের ক্রিকেটের ভালোটা কি তিনি সবচেয়ে ভাল বুঝতে পারবেন।তিনি উদাহরণ টেনে বলেন “অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক এবং ইংল্যান্ডের ক্লের কোনর তারাও অবসরের পর দেশের ক্রিকেট প্রশাসকের ভূমিকা পালন করেছেন। তাঁর আশা সুযোগ পেলে মহিলাদের ক্রিকেট প্রশাসনে গিয়ে তিনি ভালই কাজ করতে পারবেন।

তবে পরিশেষে তিনি বলেন যে তিনি আরও কিছুটা সময় চান। এখন তিনি কয়েকদিন নিশ্চিন্তে ছুটি কাটাতে চান। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যে কি ভাবে তিনি ক্রিকেটের সঙ্গে নিজেকে যুক্ত করবেন। তবে তিনি মাঠ ছেড়ে যাবার পাত্র নন। সেটা বডি ল্যাঙ্গুয়েজেই  বুঝিয়ে দিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।

 

About Post Author