সময় কলকাতা ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান! দেরি করে হলেও দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। শুক্রবার বিকেল থেকে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
পূর্বাভাস বলছে, শনিবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । দার্জিলিং কালিম্পং এ ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গে, কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া এবং পুরুলিয়ার একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমেছে। আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্ত ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!