Home » রবিবারে জমিয়ে রাঁধুন খাসির মাংসের কোরমা

রবিবারে জমিয়ে রাঁধুন খাসির মাংসের কোরমা

সময় কলকাতা ডেস্ক: রবিবারে জমিয়ে রাঁধুন খাসির মাংসের কোরমা। আর কব্জি ডুবিয়ে খান। দেখে নিন রেসিপি

উপকরণ

খাসির মাংস
আদাবাটা
দারচিনি
তেজপাতা
লবণ পরিমাণমতো
ঘি
কাঁচা মরিচ
কেওড়া
তরল দুধ
পেঁয়াজবাটা
রসুনবাটা
এলাচি
টক দই
চিনি
পেঁয়াজকুচি
লেবুর রস
জাফরান

পদ্ধতি

মাংস পরিষ্কার করে টুকরা করে ধুয়ে লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। কেওড়াজলে জাফরান ভিজিয়ে রাখুন। হাঁড়িতে মাংস নিয়ে সমস্ত বাটা মশলা মিশিয়ে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন।

৩০ মিনিট পর মেখে রাখা মাংসের হাঁড়ি মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাংস সিদ্ধ না হলে ১ থেকে ২ কাপের মতো ফুটানো গরম জল ও কাঁচালঙ্কা দিয়ে নেড়ে ঢেকে দিন।১৫ মিনিট পর ঢাকনা খুলে চিনি ও কেওড়াজলে মিশানো জাফরান দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করুন।

অন্য প্যানে ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মসলার ফোড়ন দিন। পেঁয়াজ সোনালি করে ভেজে মাংস দিন। তারপর আঁচ কিছুসময় দমে রেখে দিন। এরপর লেবুর রস দিয়ে বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন। মন ভরে খান।

About Post Author